জুতো ছোড়া, গালিগালাজ, ব্যাকগ্রাউন্ডে ‘মাচ্চর, মাছচোর শওকত’— উত্তপ্ত জীবনতলা!!!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:জীবনতলায় তৃণমূল নেতা শওকত মোল্লাকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁকে নিয়ে যাওয়ার সময় একদল বিক্ষোভকারী তীব্র প্রতিবাদ জানায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কেউ জুতো নিক্ষেপের চেষ্টা করেন, কেউ সামনাসামনি গালিগালাজ ও স্লোগান দেন। বিক্ষোভ চলাকালীন এলাকায় একটি ভাইরাল গানও বাজতে শোনা যায়, যা পরিস্থিতিকে আরও সরগরম করে তোলে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে শওকত মোল্লার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
