ক্লাস চলাকালীন ছাদ ধস, শিক্ষিকার তৎপরতায় প্রাণে বাঁচল ৪ পড়ুয়া; ধূপগুড়িতে বিক্ষোভ!!!
তপন রায়,মানুষের মতামত:ধূপগুড়ির মাগুরমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জলঢাকা গিরিবর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ ছাদের কংক্রিটের একাংশ ভেঙে পড়ে। উপস্থিত শিক্ষিকার তৎপরতায় দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ৪ পড়ুয়াকে, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
শিক্ষিকাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ ছিল এবং বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকরা বিক্ষোভ দেখান।
ধূপগুড়ির বিডিও সোমনাথ হালদার জানান, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করা হবে।
