ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে এম.এ বেবি

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনশনরত সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করলেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি।
সোমবার তিনি অনশন মঞ্চে গিয়ে ওয়াংচুকের সঙ্গে কথা বলেন এবং আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাট, দলের যুব নেতা অভিজিৎ দীপ কে এবং ছাত্রনেত্রী ঐশী ঘোষ। আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাঁরা বলেন, শিক্ষা ও জনস্বার্থের প্রশ্নে গণতান্ত্রিক আন্দোলনের পাশে থাকা জরুরি। এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
