জেন-জিকে ঘিরে বিজেপির নতুন ন্যারেটিভ, কী বললেন নীতিন নবীন?

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, বর্তমান প্রজন্মের জেন-জি-কে নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। তাঁর দাবি, জেন-জি কোনওভাবেই ভাঙনের রাজনীতি বা প্রতিষ্ঠানবিরোধী মানসিকতায় বিশ্বাসী নয়। বরং এই প্রজন্ম উন্নয়ন, উদ্ভাবন, কর্মসংস্থান এবং দেশের অগ্রগতিকে গুরুত্ব দেয়। তরুণদের শক্তিকে ইতিবাচক পথে কাজে লাগিয়ে উন্নত ভারত গড়ার লক্ষ্যে বিজেপি কাজ করছে বলেও তিনি জানান। তাঁর মতে, নতুন প্রজন্ম পরিবর্তন চায়, তবে তা গণতান্ত্রিক ও গঠনমূলক পথে।
