InternationalNewsPolitics

ভারত-জাপান সম্পর্কে নতুন অধ্যায়! তিন দিনের সফরে নয়াদিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী ১ থেকে ৩ জুলাই তিন দিনের সরকারি সফরে ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম ভারত সফর।

সফরকালে তিনি ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য।

ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মতে, শীর্ষ সম্মেলনে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হবে। গত বছর টোকিওতে অনুষ্ঠিত ১৫তম শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতায় এবারের বৈঠক ভারত-জাপান সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেই কূটনৈতিক মহলের ধারণা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *