রাজ্যসভায় শপথ নিলেন ৮ নবনির্বাচিত সাংসদ, সংবিধান হাতে শপথ খাড়গের!

সোমবার রাজ্যসভার নবনির্বাচিত আটজন সাংসদ আনুষ্ঠানিকভাবে সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন তাঁদের শপথবাক্য পাঠ করান।
তপন রায়,মানুষের মতামত:কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়ারম্যানের কক্ষে আলাদাভাবে সংবিধানের কপি হাতে নিয়ে হিন্দিতে শপথ নেন। তাঁর শপথগ্রহণের সময় উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। অন্য সাতজন সদস্য রাজ্যসভার কক্ষে শপথ নেন। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা তরুণ চুঘ, গুজরাটের জিতেন্দ্র মেঘজিভাই কানজারিয়া ও মানসিংহ মেরামান পারমার, কর্নাটকের এম. নাগরাজা, মহারাষ্ট্রের রাজেন্দ্র হিরালাল জৈন, মণিপুরের অধিকারিমায়ুম শারদা দেবী এবং রাজস্থানের অলকা সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-চেয়ারম্যান হরিবংশ, জে. পি. নাড্ডা, কিরেন রিজিজু ও অর্জুন রাম মেঘওয়াল।
