ডিজেল সরবরাহে বড় স্বস্তি, জরুরি পরিষেবায় নিষেধাজ্ঞা শিথিল করল রাজ্য সরকার!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতি সচল রাখতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। কন্টেইনার বা ব্যারেলে ডিজেল সরবরাহে জারি হওয়া বিধিনিষেধের কারণে কৃষক, হাসপাতাল, চা বাগান, খাদ্য সরবরাহ ও অন্যান্য জরুরি পরিষেবায় সমস্যা দেখা দেওয়ায় সরকার দ্রুত হস্তক্ষেপ করেছে।
রাজ্যের নির্দেশে তেল কোম্পানিগুলি স্বাস্থ্যসেবা, কৃষি, জনপরিষেবা, খাদ্য সরবরাহ এবং চা বাগানকে এই বিধিনিষেধের বাইরে রেখেছে। ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলি এখন সহজেই কন্টেইনার বা ব্যারেলে ডিজেল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি দৈনিক জ্বালানি সরবরাহের সর্বোচ্চ সীমাও শিথিল করা হয়েছে। ডিজেল নিতে পাম্পে শুধু প্রাথমিক পরিচয়পত্র দেখালেই হবে, ফলে জরুরি পরিষেবার কাজে আর জ্বালানির অভাব বাধা হয়ে দাঁড়াবে না।


