কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা! একাধিক নতুন মুখ, বদলাতে পারে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ ও রদবদল নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক সূত্রের দাবি, খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন আনা হতে পারে। সেই তালিকায় একাধিক নতুন মুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রকের দায়িত্বেও রদবদল হতে পারে।
সূত্রের খবর, প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসকে পূর্ণমন্ত্রী করা হতে পারে। বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে শিক্ষা (মানবসম্পদ উন্নয়ন) মন্ত্রকের দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, মনোহর লাল খট্টর তাঁর বর্তমান বিদ্যুৎ মন্ত্রকের দায়িত্ব হারাতে পারেন বলে জল্পনা।
এছাড়াও শিবসেনার সাংসদ শ্রীকান্ত শিন্ডেকে পূর্ণমন্ত্রী করা হতে পারে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন সঞ্জয় দিনা পাটিল। বিজেপি নেতা অনুরাগ ঠাকুরও পূর্ণমন্ত্রী হিসেবে ফের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফিরতে পারেন বলে সূত্রের দাবি।
রাজনৈতিক মহলে আরও জল্পনা, খাজুরাহোর সাংসদ বিষ্ণু দত্ত শর্মা, বিহারের মহারাজগঞ্জের সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল, রাঘব চাড্ডা অথবা অশোক মিত্তল এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।
তবে উল্লেখ্য, উপরোক্ত সমস্ত তথ্যই রাজনৈতিক সূত্রের দাবি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ বা রদবদল নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
