এনজিওর বিদেশি তহবিলে নতুন শর্ত,আরও কঠোর মোদী সরকার!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:ভারতে বিদেশি অর্থায়ন গ্রহণকারী বেসরকারি সংস্থা (এনজিও)-গুলোর জন্য আরও কঠোর বিধিনিষেধ জারি করেছে কেন্দ্রের মোদী সরকার। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ)-এর সংশোধিত বিধিমালা অনুযায়ী, বিদেশ থেকে প্রাপ্ত অর্থ কীভাবে ব্যয় হবে, কোন এলাকায় কাজ করা হবে এবং প্রকল্পভিত্তিক অর্থ ব্যবহারের বিস্তারিত তথ্য নিয়মিত প্রকাশ করতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।
নতুন নিয়মে এফসিআরএ নিবন্ধনের আবেদনকারী সংস্থাকে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ধর্ম, অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক কল্যাণসহ নির্দিষ্ট কার্যক্ষেত্র উল্লেখ করতে হবে। পাশাপাশি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি অনুদানের ব্যবহার এবং বার্ষিক কার্যক্রমের বিস্তারিত প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। কোনো সংস্থার শীর্ষ দায়িত্বে বিদেশি নাগরিক থাকলে সাধারণত সেই সংস্থা বিদেশি অর্থ গ্রহণের যোগ্য হবে না।
২০১৪ সালের পর থেকে হাজার হাজার এনজিওর এফসিআরএ অনুমোদন বাতিল বা স্থগিত করেছে কেন্দ্র। সরকারের দাবি, কিছু সংস্থা বিদেশি অর্থ জাতীয় স্বার্থবিরোধী কাজে ব্যবহার করেছে। তবে সমালোচকদের অভিযোগ, এসব কড়াকড়ির ফলে এনজিওগুলোর স্বাধীনভাবে কাজ করা আরও কঠিন হয়ে পড়বে।
