আলিপুর আদালতে আইনজীবীকে হেনস্থার অভিযোগ,প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার আলিপুর আদালত চত্বরে এক আইনজীবীকে মারধর ও হেনস্থার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজীবী নির্মলেন্দু ঘোষ আলিপুর থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দাবি করা হয়েছে,অরূপ বিশ্বাসের একটি মামলার শুনানি চলাকালীন আদালতের বাইরে তাঁর অনুগামী ও সমর্থকরা নির্মলেন্দু ঘোষের ওপর চড়াও হন।
অভিযোগকারীর বক্তব্য, আদালত চত্বরের মধ্যেই তাঁকে শারীরিকভাবে আক্রমণ করা হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই ঘটনার জন্য তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে শারীরিক হেনস্থা ও খুনের চেষ্টার অভিযোগ এনেছেন। আলিপুর থানার পুলিশ অভিযোগপত্র গ্রহণ করেছে এবং ঘটনার আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে অরূপ বিশ্বাস বা তাঁর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। ঘটনাকে কেন্দ্র করে আইনি ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
