NewsPolitics

সুখেন্দু-সুস্মিতাকে বিজেপিতে নেওয়ার জোর জল্পনা!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙন ক্রমশ প্রকট হচ্ছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিদ্রোহী সাংসদ ও বিধায়কদের একাংশ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যসভায়ও তৃণমূলের শক্তি ক্ষয় নিয়ে জল্পনা তুঙ্গে। প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায় ও অসমের নেত্রী সুস্মিতা দেবের দলত্যাগ ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের আলোচনা শুরু হয়েছে।

বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে বলেও সূত্রের দাবি। একই সঙ্গে আরও কয়েকজন রাজ্যসভা সাংসদের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জাতীয় রাজনীতিতেও বিষয়টি বিশেষ তাৎপর্য অর্জন করেছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *