শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsPublic Interest NewsRecent NewsSocial Welfare Newsরাজনীতি

শিল্পোন্নয়নে বড় পদক্ষেপ, নবান্নে লারসেন অ্যান্ড টুব্রোর শীর্ষ কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের সার্বিক শিল্পোন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে নবান্নে লারসেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি)-র শীর্ষ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এস. এন. সুব্রহ্মণ্যম, বোর্ড সদস্য ও সিএমডির প্রধান উপদেষ্টা ডি. কে. সেন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টি. কুমারেশন। আলোচনায় রাজ্যের শিল্প পরিকাঠামো উন্নয়ন, নতুন বিনিয়োগের সম্ভাবনা, কর্মসংস্থান বৃদ্ধি এবং বৃহৎ শিল্প প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক উঠে আসে। মুখ্যমন্ত্রী শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। বৈঠককে পশ্চিমবঙ্গে শিল্পায়নের গতি আরও ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।