শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Feature NewsNewsPublic Interest NewsRecent Newsরাজনীতি

সন্দেশখালিতে STF-এর মেগা অভিযান! পুকুর থেকে অস্ত্র উদ্ধার, পঞ্চায়েত সভাপতির বাড়িতে হানা!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার সন্দেশখালির মণিপুর এলাকায় স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতা রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়ি এবং সংলগ্ন পুকুরে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি করেছে তদন্তকারী সংস্থা। অভিযানের সময় গোটা এলাকা ঘিরে রাখা হয়।
এরপর STF সন্দেশখালি-২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফান ইয়াসমিন মোল্লার বাড়িতেও হানা দেয়। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাঁর বিরুদ্ধে অতীতে একাধিক বিতর্কে নাম জড়ানোর অভিযোগ রয়েছে। তদন্তকারীরা বাড়িতে পৌঁছে পরিবারের কাউকেই পাননি বলে সূত্রের খবর। অস্ত্র উদ্ধারের ঘটনার সঙ্গে কোনও বৃহত্তর চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।

 

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।