শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsUncategorizedরাজনীতি

দলবদলের খেলায় পাল্টেছে শুধু আম্পায়ার-রেফারি, মমতাকে কটাক্ষ অধীরের!!!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:তৃণমূলে চলতে থাকা ভাঙন ও দলবদল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি, “যে দলবদলের খেলা একদিন আপনি শুরু করেছিলেন, যার আম্পায়ার ও রেফারি ছিলেন আপনি, আজ সেই একই খেলা চলছে; শুধু রেফারি আর আম্পায়ার বদলে গেছে।”

অধীরের মতে, তৃণমূল ছাড়তে থাকা বহু নেতাই মুসলিম ভোটে জিতে এসেছেন। তাই জনরোষের আশঙ্কায় তাঁরা সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন না এবং বিজেপির থেকে ‘দো গজ কি দূরি’ বজায় রাখছেন। তবে তাঁর অভিযোগ, এঁদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। ফলে শেষ পর্যন্ত বিজেপির ইঙ্গিতেই তাঁদের চলতে হবে। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।