Feature NewsNews

সৌরভ গাঙ্গুলীর জেড ক্যাটেগরির নিরাপত্তা নিয়ে জল্পনা,চর্চায় সরগরম রাজ্য!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:প্রাক্তন ভারত অধিনায়ক ও ক্রিকেট প্রশাসক সৌরভ গাঙ্গুলী-র জেড ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, তাঁর নিরাপত্তা পর্যালোচনা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে সৌরভের নিরাপত্তা প্রত্যাহার বা পরিবর্তন করা হতে পারে বলে রাজনৈতিক ও ক্রীড়া মহলে চর্চা শুরু হয়েছে।

 

তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে নানা জল্পনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, সেদিকেই নজর রয়েছে সৌরভ অনুরাগী এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *