NewsPoliticsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

ক্যাবিনেটের সিলমোহর: পশ্চিমবঙ্গ দিবস, সীমান্ত সুরক্ষা,রেল প্রকল্প—নবান্নে সিদ্ধান্তের ম্যারাথন!!!  

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:আজ নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের প্রশাসন, অবকাঠামো ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পয়লা বৈশাখের পরিবর্তে আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা হবে। এছাড়া ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন, তাঁর মূর্তি নির্মাণ এবং ৬ জুলাই থেকে বিশেষ কর্মসূচি শুরুর অনুমোদন দেওয়া হয়েছে।

সীমান্তে কাঁটাতার ও বর্ডার আউটপোস্ট নির্মাণের জন্য ৪৬ একর জমি এবং সেবক-রংপুর ব্রডগেজ রেল প্রকল্পের জন্য নাগরাকাটায় ২০ একর খাস জমি রেলকে দেওয়ার অনুমোদন মিলেছে। ‘মা ক্যান্টিন’-এর নাম বদলে ‘মা আহার’ করা হয়েছে এবং কেন্দ্রের সংখ্যা ৩৯০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে।

এছাড়া মন্ত্রীদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের বেতন বৃদ্ধি, নিকাশি কর্মীদের ক্ষতিপূরণ সম্প্রসারণ এবং এসসি-এসটি-ওবিসি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের পুনর্গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এতে ৩৫৪টি নতুন পদ সৃষ্টি হবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *