পুলিশকে পেটানোর হুঁশিয়ারি! সন্দেশখালির ধর্মসভা থেকে বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক তোলপাড়!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকের জেলেখালিতে এক ধর্মসভা থেকে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে এক সংগঠনের নেতা বিপ্লব চ্যাটার্জী প্রকাশ্যে পুলিশকে হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। তাঁর বক্তব্যে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পুলিশ শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে।
পাশাপাশি তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পুলিশকেও মারধর করা হবে এবং আগামী দু’মাসের মধ্যে “চুলের মুঠি ধরে জেলে ঢোকানো হবে”। এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।
