অভিষেকের দুঃসময়ে পাশে ‘আদি’রা, কোথায় তৃণমূলের সুবিধাভোগী যুব ব্রিগেড?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: কামালগাছিতে বিক্ষোভের মুখে পড়ে শারীরিকভাবে আক্রান্ত হওয়ার পর শনিবার কলকাতায় ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখতে অ্যাপোলো হাসপাতালে ছুটে আসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ নেতারা।
তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, দলের বহু পরিচিত যুব মুখকে এদিন তাঁর পাশে দেখা গেল না কেন? একসময় তৃণমূলে ‘আদি বনাম নবীন’ দ্বন্দ্ব নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। কিন্তু অভিষেকের এই কঠিন সময়ে দৃশ্যত পুরনো নেতৃত্বই তাঁর পাশে দাঁড়ালেন। যুব নেতৃত্বের অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। এটি কি কেবল কাকতালীয়, নাকি দলের অন্দরে অন্য কোনও বার্তা লুকিয়ে রয়েছে—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
