NewsPolitics

শিল্প ফেরানোর মহাযজ্ঞে টাটা ট্রাম্প কার্ড,বাংলায় বড় বার্তা বিজেপির!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত: বাংলায় শিল্পায়নের হারানো গতি ফিরিয়ে আনতে এবার সরাসরি টাটা গোষ্ঠীকে ফেরানোর উদ্যোগ নিল রাজ্যের সদ্য নির্বাচিত বিজেপি সরকার। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “বাংলায় টাটাকে আমরা ফেরাবই, এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।”

তাঁর দাবি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী সকলেই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পুনরুত্থানে আগ্রহী। টাটা গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি। সিঙ্গুরে কারখানা গড়ার সম্ভাবনা প্রসঙ্গে শমীক বলেন, স্থান নয়, টাটাকে বাংলায় ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। প্রয়োজনে রাজ্যের অন্য উপযুক্ত জায়গাও বিবেচনা করা হবে। রাজনৈতিক মহলের মতে, টাটার প্রত্যাবর্তন শুধু শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্তই খুলবে না, বরং বাংলার বিনিয়োগবান্ধব ভাবমূর্তিকেও নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *