চেয়ারম্যান গ্রেপ্তার, তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর! উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর রাজনৈতিক উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগ, বাদুড়িয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ, ওই পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ ত্রিপল, মশারি, গামছা, বস্তা ও শুকনো খাবার উদ্ধার হয়েছে। বর্তমানে দীপঙ্কর ভট্টাচার্য ৬ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

