পুরসভায় তৃণমূলে ধাক্কা! একের পর এক কাউন্সিলরের ইস্তফায় বাড়ছে রাজনৈতিক চাপ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:রাজ্যের একাধিক পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় একসঙ্গে একাধিক কাউন্সিলরের ইস্তফা ঘিরে দলীয় অন্দরের পরিস্থিতি নিয়ে উঠছে নানা প্রশ্ন।
উত্তর ব্যারাকপুর পুরসভায় পুরপ্রধান-সহ ১৫ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। ডায়মন্ড হারবারে ১৬ জনের মধ্যে ৮ জন কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। ভাটপাড়া পুরসভায় পুরপ্রধান-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।
এছাড়া গারুলিয়ায় ২১ জনের মধ্যে ১০ জন কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। হালিশহরে একসঙ্গে ১৬ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের খবর সামনে এসেছে। অন্যদিকে কাঁথিতে ১৭ জনের মধ্যে ১২ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। একাধিক পুরসভায় এই পরিস্থিতি রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনা তৈরি করেছে।
