সচিবদের বৈঠকে একগুচ্ছ বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আয়ুষ্মান ভারত থেকে ১০০ দিনের কাজে জোর!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:সোমবার সচিবদের সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক কাজের গতি বাড়াতে তিনি জানিয়ে দেন, এবার থেকে প্রতি মাসে একবার করে সচিবদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও আলোচনা হয়। জানানো হয়েছে, কেন্দ্রের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হবে এবং ব্যয়ের ক্ষেত্রে ৫০-৫০ শতাংশ হারে অর্থ বরাদ্দ করা হবে। পাশাপাশি আগামী ৮ জুনের মধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরকে।
এছাড়া আগামী ১১ জুন নীতি আয়োগের বৈঠকের আগে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে নিজেদের রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০০ দিনের কাজ দ্রুত শুরু করার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
