সারাদিন এসি চালালেই ব্লাস্ট? নিরাপদ থাকতে জেনে রাখুন এই ৪ বিষয়!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:গরমের দিনে দীর্ঘ সময় ধরে এসি চালানো এখন অনেকেরই দৈনন্দিন অভ্যাস। তবে অনেকের মনেই প্রশ্ন ওঠে, সারাদিন এসি চালালে কি বিস্ফোরণের ঝুঁকি থাকে? বিশেষজ্ঞদের মতে, শুধু বেশি সময় এসি চালানোর কারণে সাধারণত ব্লাস্ট হয় না। তবে যন্ত্রে ত্রুটি, রক্ষণাবেক্ষণের অভাব বা কিছু সতর্ক সংকেত উপেক্ষা করলে বিপদ বাড়তে পারে।
এসি থেকে অস্বাভাবিক শব্দ আসা,পোড়া গন্ধ বের হওয়া,বারবার ট্রিপ করা বা অতিরিক্ত গরম হয়ে যাওয়া— এই চারটি লক্ষণ কখনও অবহেলা করা উচিত নয়। অনেক সময় পুরনো তার, নোংরা ফিল্টার বা যন্ত্রাংশের সমস্যাও দুর্ঘটনার কারণ হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত এসির সার্ভিসিং করানো, সঠিক বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করা এবং অস্বাভাবিক কিছু নজরে এলেই দ্রুত প্রযুক্তিবিদের সাহায্য নেওয়া জরুরি। সচেতন থাকলে গরমেও নিরাপদে এসি ব্যবহার করা সম্ভব।
