InternationalNewsPoliticsPublic Interest NewsRecent News

সীমান্তে দালাল-সহ তিন বাংলাদেশি আটক, বসিরহাট আদালতে পেশ বিএসএফের অভিযুক্তরা!

হাসানুজ্জামান,মানুষের মতামত: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিক ও এক দালালকে আটক করেছে বিএসএফ। জানা গিয়েছে,বাংলাদেশের নড়াইল থেকে দালালের মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা চলছিল।

বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত এলাকায় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদে মোটা টাকার বিনিময়ে সীমান্ত পার করানোর চেষ্টার অভিযোগ সামনে আসে। পরে ধৃতদের থানার হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *