মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে মুখ্যমন্ত্রীর সচিব, কেরলে ‘রাজনৈতিক ভণ্ডামি’র অভিযোগে বিজেপির কটাক্ষ!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:কেরলে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত মুখ্য নির্বাচনী আধিকারিক রতন ইউ কেলকারকে ঘিরে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন তিনি। ভোট শেষ হওয়ার পর কংগ্রেস সরকার ক্ষমতায় আসতেই তাঁকে মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগকে কেন্দ্র করে বিজেপি তীব্র কটাক্ষ ছুঁড়েছে। বিজেপির অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন শীর্ষ আধিকারিককে দ্রুত প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে বসানো রাজনৈতিক ভণ্ডামির পরিচয়। যদিও এই নিয়োগ নিয়ে সরকারিভাবে এখনও বিস্তারিত কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
