জেলায় জেলায় বিশেষ কেন্দ্র গড়ার নির্দেশ, অবৈধ বিদেশিদের নিয়ে কড়া অবস্থান প্রশাসনের!!!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক ও সাজা শেষের পর প্রত্যর্পণের অপেক্ষায় থাকা বিদেশি বন্দিদের রাখার জন্য রাজ্যের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিল স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণের আগ পর্যন্ত সেখানে রাখা হবে।
ইতিমধ্যেই সব জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে। প্রশাসনের দাবি, নজরদারি ও আইনি প্রক্রিয়া আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ।
