যোগেশগঞ্জ পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ,জমি আত্মসাৎের অভিযোগে উত্তেজনা!!!
হাসানুজ্জামান,মানুষের মতামত:হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা মণ্ডল ও তাঁর স্বামী কল্যাণ মণ্ডলের বিরুদ্ধে জমি আত্মসাৎ, জোর করে দলিল ও রেকর্ড করানো, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। অভিযোগকারী প্রশান্ত মণ্ডল হেমনগর কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিজেপি নেতা গোবিন্দ অধিকারীর নেতৃত্বে পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ ও গ্রেপ্তারের দাবি উঠেছে। তবে অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলেও অভিযুক্তদের প্রতিক্রিয়া মেলেনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

