Feature NewsInternationalNewsPoliticsPublic Interest NewsRecent News

মোদির ঝালমুড়ি খাইয়ে ভাইরাল,এবার বিদেশি নম্বর থেকে হুমকি! আতঙ্কে ঝাড়গ্রামের বিক্রম সাউ!

প্রতিবেদক, মানুষের মতামত:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝাড়গ্রাম সফরের সময় তাঁর ঝালমুড়ির দোকানে মোদির দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার ঘটনা ঘিরে রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউ। সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ব্যাপক প্রচারের পর থেকেই আলোচনায় উঠে আসে তাঁর নাম।
তবে জনপ্রিয়তার সেই আলো এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। বিক্রম সাউ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে পাকিস্তান ও বাংলাদেশ থেকে একাধিক ফোন ও ভিডিও কল আসছে তাঁর মোবাইলে। অভিযোগ, ওইসব কলের মাধ্যমে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।
ঘটনায় আতঙ্কে রয়েছেন বিক্রম ও তাঁর পরিবার। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আন্তর্জাতিক নম্বর থেকে আসা হুমকি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *