Feature NewsNewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

খাদ্য সুরক্ষা দপ্তরের ‘জিরো টলারেন্স’ অভিযান, বাজেয়াপ্ত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:আলিপুরদুয়ার জেলাবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ নিল খাদ্য সুরক্ষা দপ্তর। আলিপুরদুয়ার চৌপথি এলাকার বিভিন্ন হোটেল ও মুদি দোকানে আচমকা অভিযান চালান খাদ্য সুরক্ষা আধিকারিকরা। অভিযানের মূল লক্ষ্য ছিল খাদ্যসামগ্রীর গুণমান পরীক্ষা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য চিহ্নিত করা।

অভিযান চলাকালীন একটি বড় মুদি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী উদ্ধার হয়। নিয়ম ভঙ্গের অভিযোগে সেই সমস্ত খাদ্যদ্রব্য নষ্ট করে দেন আধিকারিকরা। প্রশাসনের বার্তা, জনস্বাস্থ্যের সঙ্গে কোনও আপস করা হবে না।

ব্যবসায়ীরাও নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের এই পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দারা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *