কাটমানি অভিযোগে তৃণমূল প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ,উত্তেজনা মালদার ভুতনিতে!!!
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:মালদার মানিকচকের ভুতনি উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে প্রধান ও তাঁর স্বামী টাকা নিয়েছেন। টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার প্রধানের বাড়ির সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ভুতনি থানার পুলিশ। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান অর্চনা মণ্ডল।
