তন্ত্রসাধনার নামে ‘নরবলি’র চেষ্টা! ১৪ বছরের নাবালককে ফাঁদে ফেলে চাঞ্চল্য ময়নাগুড়িতে!!!
তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্যাংকান্দি এলাকায় তন্ত্রসাধনার নামে ১৪ বছরের এক নাবালককে বলি দেওয়ার চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক মহিলা নাবালককে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে মুখ বেঁধে তান্ত্রিক আচার শুরু করেন। সামনে রাখা ছিল ধারালো অস্ত্র। সন্দেহ হওয়ায় এক প্রতিবেশী বিষয়টি দেখে নাবালকের পরিবারকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে উদ্ধার করেন মা। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত মহিলা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

