NewsPoliticsPublic Interest NewsRecent News

ক্ষমতার পালাবদল, ধূপগুড়িতে ‘অবৈধ দখল’ ইস্যুতে অ্যাকশনের দাবিতে গ্রামবাসী!!!

তপন রায়,মানুষের মতামত:ধূপগুড়ির মাগুরমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি জমি ও জলাশয় দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন তৃণমূল নেতাদের ভয়ে মুখ খুলতে পারেননি গ্রামবাসীরা।

বিজেপি ক্ষমতায় আসার পর এবার প্রকাশ্যে প্রশাসনের কাছে অবৈধ নির্মাণ ভাঙার দাবি তুলছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, নাথুয়া-ধূপগুড়ি রাজ্য সড়কের ধারে জলাশয় ভরাট করে কংক্রিটের নির্মাণ করা হয়েছে। অতীতে অভিযোগ উঠলেও নির্মাণ সম্পূর্ণ হয়। এখন গ্রামবাসীদের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে বেআইনি নির্মাণ ভেঙে সরকারি জমি উদ্ধার করুক।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *