Feature NewsNewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

দেনার বোঝা সামলে সাশ্রয়ের পথে রাজ্য, সরকারি খরচে কড়াকড়ি বিজেপি সরকারের

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:প্রায় ৮ লক্ষ কোটি টাকার দেনার চাপের মধ্যেই পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার প্রশাসনিক খরচ কমাতে বড় পদক্ষেপ নিল। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল সব দফতর ও জেলা প্রশাসনের জন্য সাত দফা নির্দেশিকা জারি করেছেন। ডিজিটাল বৈঠক, সরকারি গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ, বিদ্যুৎ অপচয় রোধ, ই-অফিস ব্যবস্থা জোরদার, স্বদেশী পণ্যের ব্যবহার ও রিসাইক্লিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব চাষ ও স্থানীয় ভোজ্য তেলের ব্যবহার বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী অ্যাকশন প্ল্যান ২২ মে-র মধ্যে জমা দিতে বলা হয়েছে সব বিভাগকে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *