NewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

রায়মঙ্গলে ফের বাঁধ ধস, গাফিলতির অভিযোগে বিস্ফোরক রেখা পাত্র

 

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:সুন্দরবনের রায়মঙ্গল নদীর বাঁধে হিঙ্গলগঞ্জের হেমনগর এলাকায় ফের বড়সড় ধস নামায় চরম আতঙ্ক ছড়িয়েছে নদীতীরবর্তী এলাকায়। প্রায় ১০০ থেকে ১৫০ ফুট বাঁধ নদীতে তলিয়ে যাওয়ায় নতুন করে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। কয়েক মাস আগেও একই জায়গায় ভাঙন ধরা পড়েছিল। অভিযোগ, কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণের অনুমোদন থাকা সত্ত্বেও অস্থায়ীভাবে দরমা ও বাঁশ দিয়ে কাজ চালানো হয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিধায়িকা রেখা পাত্র। দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *