উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু,শিলিগুড়িতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:আগামীকাল শিলিগুড়ি সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সফরকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে সাজিয়ে তোলা হচ্ছে উত্তরকন্যা চত্বর। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে প্রশাসন। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে বৈঠকের প্রস্তুতি—সব ক্ষেত্রেই চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসনিক মহলে বাড়ছে তৎপরতা।
