সোমবার, সেপ্টেম্বর 14, 2026
15:07:03 | কলকাতা

মোদী সরকারের সংকট নিয়ে জল্পনা তুঙ্গে

NewsRecent Newsরাজনীতি

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:বিহারে নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে তীব্র সংকট তৈরি হয়েছে বলে দাবি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের। পদত্যাগী উপ-রাষ্ট্রপতি ধনকড় মোদী সরকারের পতনের চেষ্টা চালাচ্ছিলেন বলেও জল্পনা। তেলেগু দেশম সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু বিহারে এসআইআর নিয়ে তীব্র বিরোধিতার রাস্তা নেওয়ায় ইন্ডিয়া জোটের অনেকে মোদী সরকারের সংকট নিয়ে প্রকাশ্যে বিবৃতি বাজি শুরু করেছেন। এদিকে বিহারে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চাইছেন মোদী-অমিত শাহরা। এমনই খবর প্রচার করছেন কংগ্রেস ও তার জোট সঙ্গীরা। অন্যদিকে এসআইআর নিয়ে বিজেপির জোট সঙ্গী সংযুক্ত জনতা দলের অভ্যন্তরেও চাপা টেনশন। অন্যদিকে চিরাগ পাসোয়ানের দল লোকজনশক্তি নীতিশ সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দেওয়ার বিহারে ল্যাজে গোবরে পরিস্থিতি বিজেপির। জাতীয়স্তরে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার,চিরাগ পাসোয়ানরা সমর্থন তুলে নিয়ে যে সংখ্যালঘু হয়ে পড়বে তা নিশ্চিত।

মোদী সরকারের পতন ঘটাতে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট সক্রিয়। অন্যদিকে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশ-উদ্ধব ঠাকরের রুদ্ধদার বৈঠক নিয়েও উত্তেজনা ছড়াচ্ছে। একনাথ শিন্ডে সমর্থন তুলে নিতে পারেন মনে করে উদ্ধব ঠাকরেকে পেতে মরিয়া বিজেপি। সবদিক দিয়ে মোদী সরকারের সংকটের জল্পনা চলছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।