সোমবার, সেপ্টেম্বর 14, 2026
19:02:03 | কলকাতা

বেআইনিভাবে দেশি মদ বিক্রি করার অপরাধে হাড়োয়ায় গ্রেফতার ব্যবসায়ী

Newsজেলা ভিত্তিক সংবাদ

হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাট মহকুমার হাড়োয়া থানার উচিলদহ এলাকার ঘটনা” পুলিশ সূত্রে জানা গেছে , ৬০ বছর বয়সী কাশীনাথ মন্ডল নামে এক ব্যক্তি বেআইনিভাবে দীর্ঘদিন ধরে দেশি মদ বিক্রি করছিলেন। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে তারপর আজ ভোর রাতে হাড়োয়া থানার আধিকারিক প্রতাপ মোদকের নির্দেশে হাড়োয়া থানার কর্তব্যরত পিসি পার্টি তথা হাড়োয়া থানার কর্তব্য রত পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হানা দেয় এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১৫ বোতল অর্থাৎ ৯ লিটার দেশি মদ। তারপর তাকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে পাশাপাশি ওই ব্যক্তি কোথা থেকে এবং কিভাবে এই দেশি মদ বিক্রি এবং জোগাড় করেন সেটি নিয়ে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।