Health NewsNews

জলপাইগুড়ি মেডিক্যালে অমিল অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন : চরম দুর্ভোগে রোগীরা

সানি রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে জলাতঙ্কের প্রতিষেধকের অভাব দেখা দিয়েছে। যার কারণে আজ সকাল থেকে কুকুর,বিড়াল বা বাঁদরের কামড় বা আঁচড়ে জখম রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

জলপাইগুড়ি মেডিক্যালে প্রতিদিন প্রায় শতাধিক মানুষ কুকুর,বিড়াল বা বাঁদরের কামড় বা আঁচড়ের চিকিৎসার জন্য আসেন। কিন্তু আজ সকাল থেকে ভ্যাকসিন না থাকায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।মেডিক্যালের কর্তব্যরত নার্সরা ক্যামেরার সামনে এই বিষয়ে কথা বলতে না চাইলেও জানান, কয়েকদিন ধরে ভ্যাকসিন সরবরাহে ঘাটতি রয়েছে। প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের পরে যোগাযোগ করতে বলেছেন।

 

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *