সোমবার, সেপ্টেম্বর 14, 2026
15:00:43 | কলকাতা

ফোর লেনের কাজ করতে গিয়ে পিএইচির পাইপ লাইন ফাটে,পলাশবাড়িতে মানুষের জল সংকট!

Public Interest Newsরাজনীতি

সানি রায়,মানুষের মতামত:আলিপুরদুয়ার জেলার পলাশবাড়িতে মহাসড়কের একটি কালভার্টের কাজ করতে গিয়ে পিএইচই-র মূল পাইপলাইন ভেঙে যায়। ফলে, পলাশবাড়ি এলাকার কয়েক হাজার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হন। প্রায় এক সপ্তাহ ধরে পানীয় জল থেকে বঞ্চিত এলাকার মানুষ। যার জের শ্রমিক কালভার্টের কাজ করতে এলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। তাদের দাবি, আগে জলের পাইপ ঠিক করতে হবে, তারপর কালভার্টের কাজ শুরু করা যাবে। স্থানীয়দের বাধায় কাজ বন্ধ থাকে। সন্ধ্যায় মহাসড়ক নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা এলাকায় এলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।