Defense News

ইন্ডিয়ান কোস্ট গার্ডের তৎপরতায় আটক অবৈধ বাংলাদেশি দুই ফিশিং ট্রলার

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সমাজের সব মহল। এমন অবস্থায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে সামুদ্রিক নিরাপত্তা রক্ষার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অভিযান করে ভারতীয় কোস্ট গার্ড । সেই অভিযানে ভারতীয় জলসীমার মধ্যে মাছ ধরার ৭৮ জন জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলারকে আটক করা হয়। ভারতীয় উপকূলরক্ষী জাহাজ অমোঘ, আইএমবিএল বরাবর টহলরত অবস্থায় ভারতীয় সামুদ্রিক অঞ্চলের মধ্যে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করেছে। ইন্ডিয়ান কোস্ট গার্ড অভিযান করে “এফভি লায়লা-২” এবং “এফভি মেঘনা-৫” অনুমতি বিহীন দুটি বাংলাদেশের ফিশিং ট্রলারকে আটক করেছে।
বাংলাদেশের অনুমতি বিহীন এই ট্রলার গুলিতে যথাক্রমে ৪১ ও ৩৭ জন মৎস্যজীবী ছিল। পরবর্তীকালে, মেরিটাইম জোন অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৮১ এর অধীনে ট্রলার আটক করা হয়েছে।। উভয় জাহাজকে আরও তদন্তের জন্য পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছিল। ইন্ডিয়ান কোস্ট গার্ড অত্যন্ত দক্ষতার সঙ্গে নজরদার চালানোর ফলেই এই অভিযান সফল হয়েছে। ইন্ডিয়ান কোস্ট গার্ডের প্রচেষ্টায় বারবার জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা গিয়েছে। কোন ধরনের অবৈধ যাতায়াত রুখে দিয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *