সোমবার, সেপ্টেম্বর 14, 2026
12:55:05 | কলকাতা

ফের রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে,প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা ইঞ্জিনের

NewsRecent News

সানি রায়,মানুষের মতামত:আবারও ট্রেন দুর্ঘটনা ঘটল উত্তরবঙ্গে। এবার কোচবিহার। বামনহাট স্টেশনে ট্রেন দুর্ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল। সূত্রের খবর, ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। আহত হন বেশ কয়েকজন যাত্রী। প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিটি বেশিরকম ক্ষতিগ্রস্ত হয়।

বামনহাট স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত শিশু সহ ৬ জন। মঙ্গলবার সকাল ৯:৩০মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ মোট ৬জন যাত্রী আহত হয়। ঘটনার বিবরণে জানা গেছে এদিন বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে 15468 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা 15468 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে। যার ফলে ট্রেনের ইঞ্জিন এর পেছনে অর্থাৎ প্রথম বগি টি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ ৬জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।