সোমবার, সেপ্টেম্বর 14, 2026
12:55:52 | কলকাতা

রেষারেষিতে স্কুটিতে ধাক্কা,নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস,মৃত্যু ১ জনের,আহত ১২-১৫ জন 

NewsRecent News

সানি রায়,মানুষের মতামত:জানা গিয়েছে,শিলিগুড়ি থেকে নকশালবাড়ির দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।রেষারেষি করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাসটি।ঘটনায় মৃত্যু হয় ১ জনের, আহত ১২-১৫ জন যাত্রী।আহতদের মধ্যে ৭ জন গুরুতর জখম।ঘটনার পর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়।গুরুতর জখমদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ, দমকলের একটি ইঞ্জিন।শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ঘটনাস্থলে যান।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।