সোমবার, নভেম্বর 23, 2026
18:42:16 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বুকে বন্দুক ঠেকিয়ে হুমকি!৯ দিন উধাও,অরুণাচল সীমান্তে ধরা পড়লেন ব্যবসায়ী

আলিপুরদুয়ারের বীরপাড়ায় রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স শাখার কর্মীকে বুকে বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। পলাতক ব্যবসায়ী সূরজ ঘিসিংকে অরুণাচল প্রদেশের মায়ানমার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তপন রায়,মানুষের মতামত:রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স শাখার এক কর্মীর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন বীরপাড়ার ব্যবসায়ী সূরজ ঘিসিং। ঘটনার পর পলাতক অভিযুক্তকে ২০ নভেম্বর অরুণাচল প্রদেশের মায়ানমার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাঁকে বীরপাড়া থানায় আনা হয়। সোমবার আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ১১ নভেম্বর। ওই দিন দিলকুমার রাই নামে ইন্টেলিজেন্স শাখার কর্মী বীরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, দিলকুমারকে সামনে পেয়ে তাঁর বুকে বন্দুক ঠেকিয়ে হুমকি দেন সূরজ। পূর্বের একটি খুনের মামলাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে আক্রোশ ছিল বলে জানা গিয়েছে। ওই মামলায় সূরজের নাম জড়িয়েছিল। ব্যবসায়ী সূরজের বোল্ডার ব্যবসার পাশাপাশি তিনটি স্টোন ক্রাশার কারখানা রয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন