সোমবার, নভেম্বর 23, 2026
15:37:48 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৪ ডিসেম্বর খুলছে বিধানসভার দরজা! ৮টি বিল নিয়ে এবার কী বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য?

৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন। ১০ দিনের অধিবেশনে নতুন আইন ও সংশোধনী মিলিয়ে ৮টি বিল পেশ হতে পারে।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। অধিবেশন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। মোট ১০ দিনের এই অধিবেশনকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। সূত্রের খবর, এবারের অধিবেশনে মোট ৮টি বিল পেশ হতে পারে। প্রস্তাবিত বিলগুলির মধ্যে কয়েকটি নতুন আইন তৈরির উদ্যোগ থাকলেও, বেশ কিছু পুরনো আইনের সংশোধনী বিলও আনা হতে পারে।

বিধানসভায় এই বিলগুলি পেশ হওয়ার পর সেগুলির বিষয়বস্তু, উদ্দেশ্য এবং সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হতে পারে। কোন কোন ক্ষেত্রে নতুন আইন আনা হচ্ছে এবং পুরনো আইনে কী পরিবর্তন করতে চাইছে সরকার, তা নিয়ে অধিবেশনে গুরুত্বপূর্ণ বিতর্কের সম্ভাবনা রয়েছে।

১০ দিনের এই অধিবেশন রাজ্যের আইন প্রণয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আগামী দিনে কোন ৮টি বিল পেশ করা হবে, সেগুলির বিস্তারিত সামনে আসার অপেক্ষায় রাজনৈতিক মহল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন