সোমবার, নভেম্বর 23, 2026
15:37:53 | কলকাতা
সর্বশেষ সংবাদ

গোশালা পরিচালনায় বছরে ১ লক্ষ টাকা!গরু কাটায় নিষেধাজ্ঞা,প্রয়োজনে বিল আনবে সরকার

গোশালা পরিচালনা ও গরুর সেবা করলে বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ঘোষণা। গরু কাটা যাবে না, প্রয়োজনে বিল আনার কথা জানালেন মুখ্যমন্ত্রী।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:গোশালা পরিচালনা এবং গরুর সেবা ও রক্ষণাবেক্ষণের জন্য বছরে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ নবান্নে এক গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি জানান, গরুর সুরক্ষা ও সেবার জন্য গোশালা পরিচালনায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। গরু কাটা যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। প্রয়োজনে সংশ্লিষ্ট বিল সরকার আনবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

গরুর সুরক্ষা, গোশালা পরিচালনা এবং প্রাণীদের যত্নের বিষয়টিকে সামনে রেখে এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন