বেহালা বাজারের সামনে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খানের গাড়ি। চলন্ত অটোর ব্রেকের জেরে সামনের গাড়ির সঙ্গে সংঘর্ষ। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত রয়েছেন মন্ত্রী।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:নবান্ন যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খান। সোমবার বেহালায় নিজের বাসভবন থেকে নবান্নের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। ডায়মন্ড হারবার রোডের বেহালা বাজারের সামনে মন্ত্রীর গাড়ির সঙ্গে সামনের গাড়ির সংঘর্ষ হয়।
জানা গিয়েছে, মন্ত্রীর গাড়ির সামনে চলন্ত একটি অটো আচমকাই ব্রেক কষে। ফলে সামনের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মন্ত্রীর গাড়ির। সংঘর্ষে গাড়ির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হলেও গাড়িতে থাকা মন্ত্রী ডা. ইন্দ্রনীল খান অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দেওয়া হয়। অল্পের জন্য বড় বিপদ এড়ালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী।
