বৃহস্পতিবার, অক্টোবর 8, 2026
03:44:10 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মিঠুন চক্রবর্তীকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা নিয়োগ

মিঠুন চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য রাজনীতি, নতুন নিয়োগ, ক্যাবিনেট মন্ত্রী, উপদেষ্টা, তথ্য ও সংস্কৃতি দফতর, West Bengal News, Mithun Chakraborty News

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল। রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস সেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দফতরে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

৬ অক্টোবর ২০২৬ তারিখে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের অনুমোদনক্রমে মিঠুন চক্রবর্তীকে এই পদে নিয়োগ করা হয়েছে। নিয়োগটি অবিলম্বে কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

সরকারি নোটিফিকেশনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর রয়েছে।মিঠুন চক্রবর্তীর নতুন দায়িত্ব মূলত রাজ্যের তথ্য ও সংস্কৃতি সংক্রান্ত বিষয় ঘিরে। এই নিয়োগের ফলে রাজ্য প্রশাসনে তাঁর নতুন ভূমিকা নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন