বৃহস্পতিবার, অক্টোবর 8, 2026
03:44:01 | কলকাতা
সর্বশেষ সংবাদ

এন্টালিতে বিলাসবহুল ট্যাক্সির ভিতর দড়িবাঁধা দেহ উদ্ধার,চাঞ্চল্য

কলকাতার এন্টালিতে বিলাসবহুল ট্যাক্সির ভিতর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার। ঘটনায় তদন্তে হোমিসাইড স্কোয়াড ও সায়েন্টিফিক উইং।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:কলকাতার এন্টালি এলাকায় একটি বিলাসবহুল ট্যাক্সির ভিতর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে ডিসি দে রোডের ২৫ নম্বর বাড়ির সামনে একটি ট্যাক্সির ভিতরে ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গাড়িটি ভিতর থেকে লক করা থাকায় স্থানীয় এক মেকানিকের সহায়তায় ভিডিওগ্রাফির মাধ্যমে লক ভেঙে পুলিশ ভিতরে প্রবেশ করে। পিছনের সিটের সামনের অংশে ৪৫-৫০ বছর বয়সি ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরে কোনও স্পন্দন ছিল না এবং দুই পা দড়ি দিয়ে বাঁধা ছিল।

ঘটনার তদন্তে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের হোমিসাইড স্কোয়াড, সায়েন্টিফিক উইং-সহ বিভিন্ন দল ঘটনাস্থলে পৌঁছেছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন