বৃহস্পতিবার, অক্টোবর 8, 2026
03:44:35 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ডাকাতির আগেই নন্দকুমারে পুলিশের জালে পাঁচ,উদ্ধার লোহার রড-দড়ি ও ধারালো অস্ত্র

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। নরঘাট এলাকা থেকে উদ্ধার লোহার রড,দড়ি ও ধারালো অস্ত্র।

রাজকুমার বেরা,মানুষের মতামত:ডাকাতির পরিকল্পনা বানচাল করে পাঁচজনকে গ্রেপ্তার করল নন্দকুমার থানার পুলিশ। সোমবার রাতে নরঘাট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজনের জমায়েতের খবর পেয়ে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি লোহার রড, দড়ি এবং ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে সুকুমার প্রামাণিকের বাড়ি হুগলি জেলায়। সুরজিৎ গিরি ও প্রশান্ত গিরি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকার বাসিন্দা। অপর দুই ধৃত হলেন প্রসেনজিৎ মণ্ডল ও কৃষ্ণ প্রসাদ দাস।

পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই ওই এলাকায় তারা জড়ো হয়েছিল। তবে কোনও অপরাধ সংঘটিত হওয়ার আগেই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।মঙ্গলবার পাঁচজনকে তমলুক আদালতে পেশ করা হলে আদালত তাদের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন