বৃহস্পতিবার, অক্টোবর 8, 2026
03:44:33 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাংলার পুলিশ প্রশাসনে বড় পরিবর্তনের জল্পনার মাঝেই কেন্দ্রের সিদ্ধান্ত—আরও ৬ মাস বাড়ল ডিজি সিদ্ধিনাথ গুপ্তের মেয়াদ

পশ্চিমবঙ্গের ডিজি ও আইজিপি সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রের মন্ত্রিসভার নিয়োগ কমিটি। ৩১ অক্টোবরের পরও থাকছেন তিনি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের ডিজি ও আইজিপি সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ৬ অক্টোবরের সরকারি নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি তাঁর চাকরির মেয়াদ ৩১ অক্টোবরের পর আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নথিতে জানানো হয়েছে, জনস্বার্থে সর্বভারতীয় পরিষেবা অবসরকালীন সুবিধা সংক্রান্ত ১৯৫৮ সালের নিয়মের ১৬(১) ধারায় ছাড় দিয়ে এই মেয়াদ বাড়ানো হয়েছে।

সিদ্ধিনাথ গুপ্ত ১৯৯২ ব্যাচের আইপিএস আধিকারিক। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের ডিজি ও আইজিপি পদে দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ অক্টোবরের পরও তিনি আরও ছয় মাস এই পদে বহাল থাকবেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিলিপি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন